Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  |  ২০ জুলাই, ২০১৭

সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন বালাগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই দুই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এছাড়া ইউনিট দুটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের জীবন বৃত্তান্ত জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া  হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.