Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৭

সিলেটের ওসমানীনগরে ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মিরাজ মিয়া (২০) নামের কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে অজ্ঞাতনামা আরও একজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিরাজ বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী মাসুদ এগ্রো ফুড প্রোডাক্টের (চট্র মেট্রো-উ-১১-০৩১৪) কাভার্ড ভ্যানটি উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা(ঢাকা মেট্রো-ট-১৮-৫২৮৯) ট্রাকটির পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের হেলপার মিরাজ মিয়া মারা যায়। এ সময় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা আরও একজন আহত হয়।

খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হতাহতের সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.