Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ পৃষ্টে মিন্টু মিয়া (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে।

তিনি সুনামগঞ্জ সদর থানার সোনাপুর গ্রামের মালেক মিয়া পুত্র। দীর্ঘদিন জগন্নাথপুর পৌর শহরের সি/এ মার্কেট এলাকায় স্ব-পরিবারে বসবাস করে আসছেন।

জানাযায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল পৌনে ৬টায় মিন্টু মিয়া পৌর শহরের কৈয়াটেকির মাঠে জাল দিয়ে মাছ ধরছিল। ঐ সময় তার হাতে থাকা বাশের কনছি বিদ্যুতের ৩৩ হাজার লাইনে লেগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে হাওরের পানিতে পড়ে যায়।

প্রায় আধঘণ্টা পর মিন্টু মিয়ার লাশ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.