নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০১৫
জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জৈন্তাপুর উপজেলায় বিজিবি’র শ্রীপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এ মদ ও বিয়ারের চালান উদ্ধার করে।
মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন সূত্র জানায়- বিওপি’র সুবেদার আব্দুর রশিদের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় সোমবার দিবগত রাত ১২টায় শ্রীপুর বিওপি’র বিজিবি সদ্যস্যরা আলুটিলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আলুটিলা থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় এসি ব্লাক মদ ৫ বোতল ও এশিয়ান ১১ ক্যান বিয়ার উদ্ধার করে।
জব্দকৃত মদ ও বিয়ারের সিজার মূল্য ১০ হাজার ৩৫০ টাকা।