Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৭শ’ পিস ইয়াবাসহ আটক ৪

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৯ মে, ২০১৫

হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ যুবককে আটক করেছে র‌্যাব। এসময় দু’টি মোটর সাইকেলও জব্দ করা হয়। সোমবার রাতে ক্রেতা সেজে র‌্যাব-৯ সিলেটের একটি দল তাদেরকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন চুনারুঘাটের বড়াইল গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কাশেম (২৫), ধলাইরপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২০), চন্দনা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রহমান মজুমদার (৪৫) ও বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল হাই শেখের ছেলে জুবায়ের শেখ (২২)।

র‌্যাব ও পুলিশ জানায়, সোমবার র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে যোগাযোগ করলে মাদক ব্যবসায়ীরা রাত ১০টায় চুনারুঘাট পৌর শহরের হাসপাতাল গেইট সংলগ্ন খায়ের হোটেলের সামনে আসতে বলে। নির্ধারিত সময়ে দুই পালসার মোটর সাইকেলযোগে আবুল কাশেম, সুমন মিয়া, আব্দুর রহমান মজুমদার ও জুবায়ের শেখ ইয়াবা বিক্রি করতে আসলে তাদেরকে আটক করে র‌্যাব-৯ এর সদস্যরা। পরে সোমবার দিবাগত রাত ৪টায় আটককৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মঈন উদ্দিন চৌধুরী জানান, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এগুলোর উন্নতমানের। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে আটককৃত ৪ যুবককে আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.