Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

সিলেটের ওসমানীনগর উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীর মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া,  উছমানপুর ইউপি চেয়ারম্যান মঈনুল আজাদ ফারুক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা সেচ্ছাসেকব লীগের সভাপতি চঞ্চল পাল, যুবদলের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্য বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী আজির উদ্দিন ও সৈয়দ আলী আহমদ।

অনুষ্ঠানে সফল চাষী আজির উদ্দিন, সৈয়দ আলী আহমদ ও সেবুল আহমদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.