Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ একজন আটক

মাধবপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক শফিকুল ইসলাম (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র।

সোমবার (২৪ জুলাই) সকাল ৮টায় মাধবপুর উপজেলার মনতলা বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলছে শফিকুল মাদক বিক্রেতা।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ কেজি গাঁজাসহ শফিকুলকে আটক করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.