নিজস্ব প্রতিবেদক | ১৯ মে, ২০১৫
সুনামগঞ্জের প্রাকৃতিক সম্পদে ভরপুর ধোপাজান ও ফাজিলপুর যাদুকাটান বালি পাথর মহালে অবৈধভাবে টোল ট্যাক্স আদায়ের নামে চাঁদাবাজী ও ব্যবসায়ীদের পুলিশি হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ বালি পাথর ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার দুপুর আড়াইটায় উকিলপাড়াস্থ রেজা ম্যানশনের ৩য়তলায় জনার্কীণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ বালি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান দারা।
এ সময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আতাহার আলী, সাবেক চেয়ারম্যান আমির হোসেন রেজা, আজহারুল ইসলাম উকিল, সাজ্জাদুর রহমান পলিন, শামীম আহমদ, রূপক চৌধুরী, আরিফ মিয়া প্রমুখ।
এসময় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, সাবেক ইজারাদার তোফাজ্জল হোসেন ১লা বৈশাখ ১৪২২ বাংলা হইতে কোন প্রকার ইজারা গ্রহন কিংবা জেলা প্রশাসনের অনুমোদন বা মহামান্য হাইকোর্টের আদেশ ছাড়াই সন্ত্রাসী কায়দায় ধোপাজান ও ফাজিলপুর যাদুকাটা নদী হইতে বালি পাথর ব্যবসায়ীদের নৌকা, বলগেট ও কার্গো হইতে টোল ট্যাক্সের নামে চাঁদা উত্তোলন করছেন। জেলা প্রশাসকের নির্দেশ অপেক্ষা করে পুলিশ চাঁদাবাজদের না ধরে ব্যবসায়ীদের কার্গো আটকসহ কর্মচারীদের জেল জরিমানার তীব্র নিন্দা জানান।
অতিসত্তর দু’টি মহাল সরকারী বিধি মোতাবেক খোলা টেন্ডারে লিজ না দেয়া পর্যন্ত ব্যবসায়ীদের কাছ থেকে কোন প্রকার টোল ট্যাক্স বা চাঁদা আদায় কিংবা পুলিশি হয়রানী বন্দের দাবী জানানো হয়। অন্যথায় ব্যবসায়ীরা আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।