Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার

সৌরভ আদিত্য |  ২৪ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের সুরভী পাড়া থেকে ফারুক মিয়া (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারুক ওই এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জাননান খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান মৃতদেহের মাথায় প্রায় ৫টি আগাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে তাকে খুন করা হয়েছে। এব্যাপারে তদন্তের পর বিস্তারিত জানাযাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.