Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়েরকৃত তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রমজান আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের কামাল উদ্দিনের পুত্র।

সোমবার (২৪ জুলাই) রাত ১০টায় চৌমুহনী বাজার থেকে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, রমজান আলী ২২ জুলাই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তার ফেসবুক পেজে একটি আপত্তিকর পোস্ট করেন। পরে সোমবার চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক বাদী হয়ে রমজানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি দায়ের করেন। মামলা তদন্তভার দেওয়া হয় মাধবপুর থানার এসআই এমরান হোসেনকে। এই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.