Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ১০ দিন ধরে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০১৭

বিয়ানীবাজারে দুই মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা।

নিখোঁজ সাজ্জাদুল ইসলাম সজিব (১৭) পৌরশহরের খাসা গ্রামের আমির হোসেনের ছেলে ও মুরাদগঞ্জ মাদ্রাসার ছাত্র। অপর নিখোঁজ শিব্বির মিয়া (১৪) ওই গ্রামের বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জের ফারুক মিয়ার ছেলে এবং স্থানীয় বড়দেশ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

সজিব ও শিব্বিরের পরিবারের সদস্যরা জানান, তারা দুজনই গত ১৭ জুলাই মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তারপর থেকে আর তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।

সজিবের ভাই শাওন জানান, দুইদিন খোঁজ করে সজিবকে না পাওয়ায় গত ১৯ জুলাই বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (ডায়রি নং ৮৭৫) করেন তার বাবা। অপরদিকে, শিব্বির আহমদ রোম্মানের বাবা ফারুক মিয়া ছেলে নিঁখোজের বিষয়ে থানায় আরেকটি জিডি (নং ৯৭৪) করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.