Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিজিবির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

মাধবপুর প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৭

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির অধীনস্থ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সীমান্তবর্তী সিধাই পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণখোলা কোম্পানি কমান্ডার সুবেদার সেলিম উল্লাহ, ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদির, নায়েব সুবেদার লোকমান হেকিম, সাংবাদিক হামিদুর রহমান, আ. আজিজ, রফিকুল ইসলাম মুন্সী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.