Sylhet Today 24 PRINT

নগরী থেকে ২৬ মামলার আসামী সাবেক শিবির নেতা জাকির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৭

নগরী থেকে ২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, সাবেক শিবির নেতা সৈয়দ জাকিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর শামীমাবাদ এলাকা শুক্রবার তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তার জাকির তারাদিন হোটেলের ম্যানেজিং পার্টনার বলে জানিয়েছে পুলিশ।

শিবির ছেড়ে তিনি কিছুদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।  ৭টি মামলায় জাকির সাজাপ্রাপ্ত আসামী ও ১৯টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, জাকির দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শামীমাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.