Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্পিরিট বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পিরিট বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনতলা বাজারের জুবায়ের হার্ডওয়্যার ও নিতাই গ্লাস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় দোকান থেকে ৫০ লিটার করে স্পিরিট জব্দ করা হয়।

অভিযানকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.