Sylhet Today 24 PRINT

সিলেটে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞানমেলা শুরু

ডেস্ক রিপোর্ট |  ২০ মে, ২০১৫

সিলেটের রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। 

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ বিনির্মাণে, শিশুদের সুপ্ত মেধার বিকাশে এবং তাদের সৃষ্টিশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা বৃহস্পতিবার ও শুক্রবার চলবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.