Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে ড. মোমেনকে জেলা শ্রমিক লীগের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট |  ২০ মে, ২০১৫

জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিশিষ্ট ক‚টনীতিবিদ ড. একেএম মোমেনকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। 

বুধবার দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে এক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন- রূপালী ব্যাংক লি. এর সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, বিশিষ্ট বীমাবিদ এএসএ মুঈদ সুজন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল জলিল, মো. আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর খান, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্বাস আলী, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.