Sylhet Today 24 PRINT

বড়লেখায় খুন, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

বড়লেখা প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় খুনসহ ডাকাতি মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল (ষাটঘরী) গ্রামের ময়না মিয়ার ছেলে সুফিয়ান আহমদ রাজু (৩৫); নারী নির্যাতন মামলার আসামী সুজানগর ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা মোস্তফা উদ্দিন, এনি বেগম ও মোছা: মানিকা বেগম।

পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার (১ আগস্ট) ভোররাতে থানার এএসআই অঞ্জন দেব, শফিকুল ইসলাম, সাইফুল আলম, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেন এদের গ্রেপ্তার করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে বলেন, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.