Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে একই রাতে তিন দোকানে চুরি

ওসমানীনগর প্রতিনিধি |  ০২ আগস্ট, ২০১৭

সিলেটের ওসমানীনগরে একই রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতের যে কোন সময় উপজেলার গোয়ালাবাজার বড় গলির পাশাপাশি তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে।

দোকান গুলোর মালিক সূত্রে জানা যায়, উপজেলার সর্বাধিক বড় বানিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার বড় গলিতে অবস্থিত সুমন সুজ এর দোকানের চালার টিন খুলে মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় অজ্ঞাতনামা চোর দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা চোরেরা নিয়ে যায়। একই কায়দায় সুমন সুজ বেতর দিয়ে পাশের মা কসমেটিকস ও নিউ ঢাকা ক্রোকারিজের দোকানে ঢুকে মা কসমেটিকসের ক্যাশ ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা এবং নিউ ঢাকা ক্রোকারিজের ক্যাশ ভেঙ্গে ৬ হাজার টাকা একটি মোবাইল ফোন ও একটি দামী ফ্লাক্স নিয়ে যায় চোরেরা।

খবর পেয়ে বুধবার সকালে ওসমানীনগর থানা পুলিশ চুরি হওয়া দোকান গুলো পরিদর্শন করেছে।

সুমন সুজের সত্ত্বাধিকারী চন্দন দত্ত বলেন, দোকানের চালার টিল খুলে চোরেরা দোকানে ঢুকে আমার ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম দোকান চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দোকান মালিকরা থানায় অভিযোগ দিতে চাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.