গোয়াইনঘাট প্রতিনিধি | ০২ আগস্ট, ২০১৭
সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদের যৌথ স্বাক্ষরিত এ কমিটিতে গোয়াইনঘাট উপজেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মোঃ ফারুক আহমদ।
যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন। কমিটির সদস্যবৃন্দ হলেন- মোঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, (লাইব্রেরী মুজিব), মুজিবুর রহমান, জিয়াউল ইসলাম চৌধুরী, শ্রীমতি পদ্মাদেব সিং, সুহেল আহমদ, রেজাউল করিম, রাজ্জাক, মোঃ তাজ উদ্দিন, গোলাম করিম শামীম, বিধান চন্দ, সুভাস দাস, সালেহ আহমদ, জুবায়ের আহমেদ জুবের, নুরুল মমিন জাহেদ, মোঃ কামাল হোসেন, সিতাংশু রঞ্জন দে সুহান ও কামাল হোসেন।
নবগঠিত গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগে স্থান পাওয়া নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ শফিকুরর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম।