Sylhet Today 24 PRINT

চাকুরী জাতীয়করণের দাবিতে গোলাপগঞ্জে শিক্ষক সমিতির সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৭

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ রেজাউল আমিন।

সংগঠনের সচিব সুজা মোহাম্মদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মো. ফয়ছলের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জলিল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইসমাইল উদ্দিন খান, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, মো. মহি উদ্দিন, জাকারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জলিল, নুরুল ইসলাম, আব্দুল বাছিত, কাজল কান্তি দাস, গোলাম মোস্তফা, জসিম, অসীত চক্রবতী, ফয়ছল আহমদ, বেলাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.