Sylhet Today 24 PRINT

আল আকসায় নামাজে বাধার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৭

মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর হামলা ও নামাজ পড়তে বাধা দেয়ার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বাদ জুমা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুনতাসিম বিল্লাহ জালালীর পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সাংবাদিক মো. কয়েছ মিয়া, মাওলানা আব্দুল গফুর সিদ্দিকি, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল মতিন গজনবী, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা শাহ মোাহীদ আমিন, মাওলানা বশির আহমদ, আব্দুল হক, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আব্দুল মুমিন, তানবির রহমান হাসান ও আবুল কালাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মুসলমানদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইহুদিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.