Sylhet Today 24 PRINT

শোক দিবস উপলক্ষে শেখ রাসেল পরিষদের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৫ আগস্ট) বিকেলে উপজেলাস্থ শেখ রাসেল অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুমিনুল হাসানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগটনের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিলেট জেলা শাখার সহ সভাপতি মাহফুজুর রহমান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক রাছিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ্, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ সামাদ চৌধুরী বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। পচাত্তরের আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছিল।

তিনি শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.