Sylhet Today 24 PRINT

বাদল কর আর নেই

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৭

সিলেটের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড বাদল কর আর নেই।

রোববার (৬ আগস্ট) নগরীর হার্ট ফাউন্ডেশনে পরলোকগমন করেন।

বাদল করের মৃত্যুর বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে সংস্কৃতিকর্মী হিতাংশু ভূষণ কর।

বাদল করের পুরো নাম হিমাংশু ভূষণ কর। তিনি সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাকালিন সভাপতি ও উদীচী শিল্পগোষ্ঠী সিলেটের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.