Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মাদক সম্রাজ্ঞী খেলা র‍্যাবের হাতে গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী খেলা বেগম (৩৫) কে আটক করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

রোববার (৬ আগস্ট)  মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এসময় র‍্যাব-৯ ৩৩ বোতল বিদেশি মদ , ১৮ বোতল ফেন্সিডিল ও ০২ টি বিয়ার ক্যান উদ্ধার করে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া খেলা বেগম ও তার স্বামী মোঃ ফটিক মিয়া মৌলভীবাজারের অন্যতম মাদক ব্যবসায়ী। মৌলভীবাজারে তাহারা মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাহাদের এই মাদক চক্রের মাধ্যমে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের আখড়া গড়ে উঠেছে। গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.