সিলেটটুডে ডেস্ক | ০৬ আগস্ট, ২০১৭
সিলেট নগরীর কুমারপাড়ার ঝর্ণারপাড় এলাকায় রোববার ভোররাতে নিজ কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক রাজন মিয়া (৩০) ওসমানী শিশু উদ্যানে কর্মরত ছিলেন। রাজন ঝর্ণারপাড়ের ৯৩/এ নম্বর বাসার বাসিন্দা।
জানা যায়, যুবক রাজন মিয়া শয়ন কক্ষে তার স্ত্রী ভোর ৫ টায় ঝুলন্ত অবস্থায় তার স্বামীর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তার স্ত্রী রাণী বেগম একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর সিলেট ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না আমরা বিষয়টি তদন্ত করে দেখব।