Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ আগস্ট, ২০১৭

‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় র‌্যালি ও আলোচনার মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে; এনজিও সংস্থা ইউএসএআইডি, এসএমসি’র অর্থায়নে এবং নতুনদিনের সহযোগিতায় সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালি শুরু করে পৌর সদরের সড়ক প্রদক্ষিণ করে।

 র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন।

আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্যানিটারি পরিদর্শক আফসার আলী, সীমান্তিক-নতুনদিনের ফিল্ড সুপারভাইজার রেহানা বেগম, সুচনা প্রকল্পের গভানেন্স অফিসার মো. আবু বকর, সিএইচসিপি আলী হোসেন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.