Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৭

পুলিশ এসল্ট মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (৬ আগস্ট) সকালে পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালতে হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.