গোয়াইনঘাট প্রতিনিধি | ০৬ আগস্ট, ২০১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে শোকর্যালি, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ।
রোববার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শোকর্যালি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে তৃণমুল ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক আব্দুল মনসুর ডালিম এবং গোয়াইনঘাট সরকারী কলেজ তৃণমুল ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক গোলাম আজাদ’র যৌথ পরিচালনায় ও উপজেলা তৃণমুল ছাত্রলীগ সভাপতি এ,কে,এম জাকারিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রলীগনেতা জসিম উদ্দিন,২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগনেতা ফয়সল ইসলাম,৩নং পুর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগনেতা দিলীপ শর্মা,৪নং লেংগুড়া ইউনিয়ন ছাত্রলীগনেতা আবুল হোসেন,৫নং আলীরগাও ইউনিয়ন ছাত্রলীগনেতা শহীদ আহমদ,৬নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগনেতা সাফওয়ান আহমদ,৭নং নন্দিরগাও ইউনিয়ন ছাত্রলীগনেতা তমিজুর রহমান,৮নং তোয়াকুল ইউনিয়ন ছাত্রলীগনেতা আনোয়ার হোসেন,৯নং ডৌবাড়ি ইউনিয়ন ছাত্রলীগনেতা আবু তায়েফ।
গোয়াইনঘাট কলেজ ছাত্রলীগ শাখা তৃণমুল কমিটির সভাপতি আইনুল হক,সাংগঠনিক সম্পাদক মোসাদ্দিক কিবরিয়া মাহদি,তৃণমুল উপজেলা ছাত্রলীগ সহসভাপতি ছদরুল ইসলাম, মতিউর রহমান।
যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন,আশফাকুল আলম সবুজ,রুবেল আহমদ,সাংগঠনিক সম্পাদক গোলাম রেজওয়ান রাজিব,শামিম আহমদ, সাজন আহমদ,দপ্তর সম্পাদক ওয়াহিদ মামুন,সমাজসেবা সম্পাদক সাহাদ উদ্দিন, ছাত্রলীগনেতা পলাশ ভদ্র,প্রমেশ,যুবলীগনেতা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান গোয়াইনঘাট উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাবেক সদস্য ইনসাদ হোসেন রাজিব প্রমুখ।