Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে দুই যুবকের আত্মহত্যা

ওসমানীনগর প্রতিনিধি |  ০৬ আগস্ট, ২০১৭

সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে আলিনুর রহমান(২৫) এক যুবক ও বিষপানে আব্দুল গফুর(১৯) নামের আরেক যুবক আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে উপজেলার উমরপুর ইউপির শাজাহানপুর ও পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামে ঘটনা গুলি ঘটে।

মৃত আলিনুর উমরপুর ইউপির শাজাহানপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও আব্দুর গফুর পশ্চিম পৈনপুর ইউপির কিয়ামপুর গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।

ওসমানীনগর থানা পুলিশ নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডকিলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার রাতের খাবার শেষে উমরপুর ইউপির শাজানপুর গ্রামের আলিনুর তার শয়ন কক্ষে ঘুমিয়ে পরে। রোববার সকালে পরিবারের লোকজন আলিমুরকে ঘুম থেকে উঠতে ডাকা ডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলে শয়ন কক্ষের জানালার রডের সাথে আলিনুরের মৃতদেহ ঝুলতে দেখেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ রোববার দুুপুর দেড়টার দিকে আলিনুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির কিয়ামপুর গ্রামের আব্দুল গফুর পরিবারের সদস্যদের ওপর অভিমান করে নিজ বাড়ির পাশের ডুবায় নৌকার উপর বসে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলিনুরের আত্মহত্যার কারণ জানা যায়নি। এব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.