Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে খালে পড়ে স্কুল ছাত্রী নিখোঁজ

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৭ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরের এক স্কুল ছাত্রী সাঁকো পারাপারের সময় খালে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মরিয়ম বেগম (১০) উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওড়াই গ্রামের মাঝপাড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে ও স্থানীয় ১৩১নং দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

দুপুর সাড়ে বারোটার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাঁকো পারাপারের সময় পা পিছলে গিয়ে কুড়ের খালের ভাঙ্গা নামক খাদে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষন খোঁজার পর তাকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ঘটনাস্থলে যান।

ইউএনও মাসুম বিল্লাহ বলেন, আমি সেখানে গিয়ে মরিয়মের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি এবং স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের সাথে কথা বলে এখানে একটা ব্রিজ নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা সুগম করার আশ্বাস দিয়েছি।।

তিনি আরও জানান, সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল মরিয়মকে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.