Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দর থেকে ছাড়লো প্রথম হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক |  ০৭ আগস্ট, ২০১৭

সিলেটের এমএজি ওসমানি বিমানবন্দর থেকে ছাড়লো ছাড়লো প্রথম হজ্ব ফ্লাইট। সোমবার সন্ধ্যায় ৪১৮ জন হজ্ব যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ওসমানী থেকে রওয়ানা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ।

জানা যায়, সিলেটের হজ্ব যাত্রীদের নিয়ে এবার ৪ টি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা করবে। আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট সিলেট বিমান বন্দর থেকে যাত্রা করবে ফ্লাইটগুলো। প্রতিটিতে হজযাত্রী থাকবেন ৪১৯ জন করে।

এবার সিলেট থেকে হজযাত্রী মোট ৩ হাজার ৬ জন। এদের মধ্যে সিলেট থেকে সরাসরি ফ্লাইটে হজে যেতে আগ্রহী ২ হাজার যাত্রী। কিন্তু ৪টি ফ্লাইটের যেতে পারবেন ১ হাজার ৬শ ৭৬ জন। একারণে আরোও একটি সরাসরি হজ ফ্লাইটের দাবি ছিল সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীদের।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পরিচালনা পর্ষদ বিবিপি, এনডিইউ, পিএসসি-চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী সিলেটে আরোও একটি হজ ফ্লাইট প্রদানের আশ্বাস দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। এসময় সিলেট বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল বলেন- ‘আমাদের সিলেট থেকে অনেক হজযাত্রী সরাসরি ফ্লাইটে যেতে যান। কিন্তু ফ্লাইট সল্পতা রয়েছে। আমাদের অন্তত আরেকটি সরাসরি হজ ফ্লাইট প্রয়োজন।’

তিনি জানান- আগামী ২২ আগস্ট সিলেট থেকে আরেকটি সরাসরি হজ ফ্লাইটের দাবি জানানো হয়েছে ঢাকাতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.