Sylhet Today 24 PRINT

সাবেক কাউন্সিলর আশিকের বাসায় ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০১৫

 দক্ষিণ সুরমার মোমিনখলায় সাবেক কাউন্সিলর আশিকুর রহমান আশিকের বাড়ি থেকে ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৫ লাখ টাকা, ১১শ’ ডলার, সাড়ে ৫শ’ পাউন্ড এবং তিনটি মোটর সাইকেল খোয়া গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

তারা বলছেন, বুধবার দিবাগত গভীর রাতে গামছা বাধা ১০/১২ জনের একদল ডাকাত তাদের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকজনকে বেধে অস্ত্রের মুখ বাড়ি থেকে উল্লেখিত মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, বিষয়টি ডাকাতি কি না তা তারা খতিয়ে দেখছেন। এখানে অন্য কাহিনীও থাকতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.