Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বেড়াতে এসে সাপের কামড়ে নারীর মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৭

দিরাইয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শামীমা আক্তার রুবি (৩৫)নামে এক নারীর মৃত্য হয়েছে। সোমবার রাতে উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাও গ্রামের পুর্বপাড়ায় পাখি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ওই গামের ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, শামীমার শশুরবাড়ি জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে। তিনি নাগেরগাও আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে সাপ কামড় দেয়। পরে তাকে  সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.