Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি |  ০৯ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার (০৯ আগস্ট) ভোরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দৌলতপুরে এ ঘটনা ঘটে। মৃতের নাম ছালেক মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা জযায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিলেন। জমিজমা নিয়ে ভাইয়ের বউয়ের সঙ্গে তার মামলা চলছিল তাঁর। ভোরে তিনি বিষপান করলে তার ছেলে নুমান মিয়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তবে ছেলে মৌলভীবাজার সদর হাসপাতালে না নিয়ে ছালেক মিয়াকে বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় ডাক্তার এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.