Sylhet Today 24 PRINT

শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতা শাহিনকে দেখতে পঙ্গু হাসপাতালে শিক্ষামন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৭

শিবিরের হামলায় গুরুতর আহত সিলেটের ছাত্রলীগ কর্মী আহমদ শাহিনকে ঢাকার পুঙ্গ হাসপাতালে গিয়ে দেখে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার বিকেলে শাহিনের শয্যা পাশে শিক্ষামন্ত্রী বেশ কিছু সময় কাটান। এ সময় তিনি তার কাটা হাত দেখে মন্ত্রী বিমূর্ষ হয়ে পড়েন।

শিক্ষামন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে একান্তে আলাপ করে চিকিৎসার যাবতীয খোঁজ খবর নেন। পরে হাসপাতালে শাহিনের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

গত সোমবার সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। হামলাকারীরা ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কলে দাবি করেছে ছাত্রলীগ। আহতদের মধ্যে শাহীনকে ওইদিনই ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন তার হাত কেটে ফেলা হয়।

এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.