Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নবীগঞ্জ প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৭

নবীগঞ্জে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন নামের এক ব্যক্তি গ্রেপ্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রুসমত উল্লার পুত্র ধৃত আবুল হোসেন দীর্ঘদিন ধরে  ইয়াবা ট্যাবলেটসহ মাদকের ব্যবসা করে আসছিল। প্রতিদিনই তাহিরপুর মাদ্রাসা পয়েন্টে স্কুল কলেজের ছাত্রসহ উঠতি বয়সের যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল এমন তথ্য পায় ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার ভোরে এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে।  সকালে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.