Sylhet Today 24 PRINT

সিলেটে দুই কর্মীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রলীগের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৭

সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর শিবিরের হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার(১০ আগষ্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি,সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, ছাত্রলীগ নেতা ফয়সল মনসুর, প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.