Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ ৪

তাহিরপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ধাওয়া বিলে নৌকা ডুবে শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নৌকাডুবির এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ।

উপজেলার বালিজুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বুলবুল মিয়া জানান, বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে বিশ্বাম্ভরপুর উপজেলার হাসিমপুরের উদ্দেশ্যে রওয়ানা হলে ধাওয়া বিলে যাওয়া মাত্রই দমকা হাওয়ার কবলে পড়ে প্রায় ৪০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ চারজনের মধ্যে একজনের নাম হারুন মিস্ত্রি। তিনি তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা। অপর তিনজনের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার হাসিমপুরে।

নিখোঁজদের মধ্যে রয়েছে হারুন মিয়া (৪৮), (তানহা ৬),ঝুমা ( ৮) ও সাজনা (৭) । অপরজনের নাম জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন জানান, নৌকাডুবির খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.