Sylhet Today 24 PRINT

সিলেটে দুই কর্মীর উপর হামলার প্রতিবাদে বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ

বড়লেখা প্রতিনিধি |  ১১ আগস্ট, ২০১৭

সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর শিবিরের হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ্ আহমদ জুয়েল।

অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ইমন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি চম্পক দাস, ময়নুল ইসলাম, ফরহাদ আহমদ, নাসির আহমদ, ভারপ্রাপ্ত সাধরণ সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কবির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক রাহেন পারভেজ রিপন, কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার সিলেটের সোবহানীঘাটের জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের হাত-পা কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.