Sylhet Today 24 PRINT

শাহজালালের মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ আগস্ট, ২০১৭

৬৯৮তম বার্ষিক ওরস উপলক্ষে হযরত শাহজালাল (র) মাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ প্রদান করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (১২ আগস্ট) সকাল ১১টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে এ গিলাফ প্রদান করা হয়।

গিলাফ প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.