নিজস্ব প্রতিবেদক | ২১ মে, ২০১৫
এবার ছাত্রলীগের পারভেজ গ্রুপের হামলার শিকার হয়েছেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চ, সিলেটের সংগঠক রজত কান্তি গুপ্ত।
বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ১০-১২ জন নেতাকর্মী টিকেট ছাড়া প্রবেশ চেষ্টার সময় বাদানুবাদ করলে তাদের হামলায় ৩ আয়োজক ছুরিকাহত হবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের পারভেজ গ্রুপের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জানা গেছে, রজতের উপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা তার হাত ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার সময় ছাত্রলীগ কর্মীরা রিকাবিবাজার এলাকায় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।