Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৭

মৌলভীবাজার সদর উপজেলা থেকে ৪শ পিস ইয়াবাসহ দু'জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২আগষ্ট) রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ কনকপুর এলাকার মাসুদ পেট্রল পাম্পের সামন থেকে তাদেরকে আটক করে।

আটকৃতরা হলেন- মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকার ফরকিত মিয়ার ছেলে মহিবুর রহমান সিতু (৩৫) ও গোবিন্দ্রশ্রী এলাকার আলী আকবর এর ছেলে রুমেল আহমদ (২৫)।

আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন জায়গায়  মাদক বিক্রি করে আসছিল তাদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.