Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ট্রাক খাদে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০১৫

সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে হবিবপুর এলাকায় ট্রাক উল্টে জহুর আলী (৭০) নামের এক কাঁঠাল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জহুর আলী জগন্নাথপুর পৌর এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা। 

বৃহস্পতিবার (২১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- কাঁঠাল ব্যবসায়ী জহুর আলী মৌলভীবাজার জেলার সমশেরনগর থেকে ট্রাক বোঝাই কাঁঠাল নিয়ে জগন্নাথপুরে আসছিলেন। পথে রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকায় ব্রিজে ওঠার সময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ব্যবসায়ী জহুর আলী ট্রাকের সঙ্গে খাদে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুর আলীকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.