Sylhet Today 24 PRINT

বড়লেখায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

বড়লেখা প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম পরিচালনা কমিটি, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা এ শোভাযাত্রার আয়োজন করে।

সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম আদিত্যের মহাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পাখিয়ালাস্থ শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আশ্রমে গিয়ে পুনরায় আদিত্যের মহালে প্রত্যাবর্তন করে।

শোভাযাত্রায় বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দত্ত, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নগেন্দ্র চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রম সাধারণ সম্পাদক রানা কান্ত চন্দসহ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সনাতন সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি হাতে সংকীর্তন সহকারে অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.