নিজস্ব প্রতিবেদক | ২২ মে, ২০১৫
গোয়াইনঘাটে পুলিশের পৃথক পৃথক অভিযানে নারী নির্যান্মাধ্যমক এবং হত্যা মামলার দুই পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) পলাতক আসামি বাবুল মিয়াকে জলুরমুখ এলাকা থেকে আটক করে পুলিশ। আসামি বাবুল লক্ষ্মীনগর গ্রামের মৃত তইমুজ আলীর পুত্র।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আরেক হত্যা মামলার পলাতক আসামি গুরুকচী গ্রামের মৃত আব্দুস সোবানের পুত্র আব্দুল কাদিরকে হাদারপাড় বাজার থেকে আটক করেছে পুলিশ। আব্দুল কাদির সিটিং বাড়ি হাওরের আতাউর হত্যা মামলার আসামি।
গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল হাই দুই পলাতক আসামি আটক আটকের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।