Sylhet Today 24 PRINT

সিলেটে শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ আগস্ট, ২০১৭

শোক আর শ্রদ্ধার মিশেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে সিলেটবাসী। সকালে বৃষ্টি উপেক্ষা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সকলে।

মঙ্গলবার সকালে রাজনৈতিক দল, প্রশাশনের কর্মকর্তা, চাকুরীজীবী, শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ শহীদ মিনারে জড়ো হয়ে স্মরণ করেন জনককে।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা এ শ্রদ্ধা জানান।

এদিকে, দুপুরে নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.