Sylhet Today 24 PRINT

শাল্লায় এফবি গ্রুপের পোশাক বিতরণ

শাল্লা প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৭

দিরাই-শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপের উদ্যোগে শাল্লায় হতদরিদ্র শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ গণমিলনায়তনে এফবি গ্রুপের আয়োজনে উপজেলার হতদরিদ্র শিশুদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শান্ত কুমার তালুকদারের সঞ্চালনায় ও আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিন্টু সরকার, শাল্লা থানার এসআই নাসিম, এফবি গ্রুপ পরিচালনা পর্ষদের সদস্য ও দৈনিক দিরাই-শাল্লা ডটকমের নির্বাহী সম্পাদক আনিসুল হক চৌধুরী মুন, এফবি গ্রুপ পরিচালনা পর্ষদের সদস্য হিল্লোল পুরকায়স্থ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আ. কাইয়ুম ও শ্রীমদ্ভগবতগীতা পাঠ করেন শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন।

পরে উপজেলার ৪টি ইউপির বিভিন্ন গ্রামের হতদরিদ্র ৬০জন শিশুদের মাঝে এ পোশাক বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.