Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি : |  ১৬ আগস্ট, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম বাবুল আহমদ (৩৫)। তিনি উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংগন গ্রামের সাব উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাবুল আহমদ নিজবাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াবাজার এলাকায় পোল্ট্রি খামারে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের লাইনে সুইচ দিতে গেলে অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাৎক্ষণিক বাবুল আহমদকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আক্তার বাবুল আহমদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যু বরণ করেন।’
 
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের আবেদন ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.