Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতের ২৩ হাজার টাকা জরিমানা আদায়

ওসমাীনগর প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৭

সিলেটের ওসমানীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিস উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার গোয়ালাবাজারে রান্নাঘর রেস্টুরেন্টে ১০ হাজার টাকা, তাজপুরবাজারে ফিজা এন্ড কোং ৫ হাজার টাকা, দয়ামীর বাজারে স্বাস কনফেকশনারীতে ২ হাজার টাকা, মোহনলাল ২ হাজার টাকা ও গ্রাম বাংলা রেস্টুরেন্টের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় কার হয়। আদালতকে সহযোগীতা করেন ওসমানীনগর থানার এসআই ফরিদ আহমদ সহ একদল পুলিশ।

ওসমানীনগর থানার এসআই ফরিদ ভ্রাম্যমান আদালত কর্তৃক ২৩ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.