Sylhet Today 24 PRINT

‘বিশ্বনাথ আ’লীগকে বিভক্ত করা যাবে না’

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৬ আগস্ট, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোওয়া মাহফিল করেছে সিলেটের বিশ্বনাথ আ’লীগ।

বুধবার বাদ-আছর উপজেলা সদরের নতুন বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর  রহমান চৌধুরী।

বক্তব্যকালে আনোয়ারুজ্জমান চৌধুরীকে ইঙ্গিত করে তারা বলেন, যতই ষড়যন্ত্র করা হোকনা কেন, বিশ্বনাথ আ’লীগকে দ্বিধা-বিভক্ত করা যাবে না।

উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজনীন হোসেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা সমছু মিযা, শাহ আসাদুজ্জমান, শাহ ফয়েজ আহমদ সেবুল, আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান, কৃষকলীগ সভাপতি ছুরাব আলী, উপজেলা যুবলীগ নেতা মকদ্দছ আলী, আলতাব হোসেন, নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগ নেতা সুহেল আহমদ মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, মুহিত চৌধুরী, রেজাউল করিম মাসুম ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.